গত ১৮ অক্টোবর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার এক নারীর ঘরে ঢুকে করে ধর্ষণ করে।
এরপর ১৯ অক্টোবর ধর্ষণের শিকার নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই ধর্ষক মানিক হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
.png)
পরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার ধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকের বিয়ে সম্পন্ন হওয়ার পর ধর্ষক মানিক হোসেনের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।