শনিবার সকালে নগরীর আমাশু কুকরুল পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিটনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তিনি ঢাকার আশুলিয়া শিল্প থানায় কর্মরত বলে জানা গেছে।
.png)
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর পূর্ব পরিচিত পুলিশ সদস্য লিটন। এর সুবাদে তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন লিটন। ঘটনার দিন শুক্রবার রাতে ওই নারীর স্বামী তার একমাত্র মেয়েকে নিয়ে আত্মীয়র বাসায় বেড়াতে যান। বাড়িতে শাশুড়ি ও ওই গৃহবধূ ছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় লিটন ওই বাড়িতে ঢুকে রাত যাপন শেষে সকাল ৭টার দিকে বেরিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক দম্পতি তা দেখে ফেলেন। এ সময় ওই দম্পতি তাকে আটক করে অন্য প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায় হারা ও পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরশুরাম থানার এসআই আলতাব হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে সাংবাদিকদের জানান, স্থানীয়রা উত্তেজিত হলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় কাউন্সিলরের সহায়তা নিয়ে পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।