ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় পুলিশ সদস্যের ছেলে হত্যার নেপথ্যে পরকীয়া

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১ ডিসেম্বর ২০২০
খুলনায় পুলিশ সদস্যের ছেলে হত্যার নেপথ্যে পরকীয়া
শিশু জশ মণ্ডল

খুলনার বটিয়াঘাটায় পুলিশ সদস্যের ছেলে জশ মণ্ডলকে হত্যার নেপথ্যে মায়ের পরকীয়া রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভাই অনুপ মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা।

নিহত জশ মণ্ডল বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডলের ছেলে। অমিত এএসআই হিসেবে রাজধানীর বাড্ডা থানায় কর্মরত।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা তনুশ্রী মণ্ডলকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তনুশ্রীর সঙ্গে অনুপ মণ্ডলের পরকীয়া ছিল। এরই জেরে জশকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। আসামি অনুপকে সাতদিনের রিমাণ্ডে নেয়া হচ্ছে।

Advertisement

জানা গেছে, তনুশ্রী ও জশ ঢাকায় অমিতের সঙ্গেই থাকত। রোববার রাতে তারা রাস মেলা উপলক্ষে গ্রামে আসে। সোমবার সকালে শিশু জশের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় কালো দাগ রয়েছে। জশকে শ্বাসরোধে হত্যা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!