ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার ফাঁদে পড়ে ধর্ষণের শিকার গৃহবধূ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ৪ ডিসেম্বর ২০২০
পরকীয়ার ফাঁদে পড়ে ধর্ষণের শিকার গৃহবধূ
গ্রেফতার নওয়াব আলী

সাতক্ষীরার দেবহাটায় পরকীয়ার ফাঁদে ফেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নওয়াব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সখিপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নওয়াব আলী উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, পরকীয়ার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করছিলেন নওয়াব আলী। বৃহস্পতিবার ফের ধর্ষণ করলে বিষয়টি পরিবারকে জানান তিনি। একপর্যায়ে পরিবারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে দেবহাটা থানায় নওয়াব আলীর বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে নওয়াব আলীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, নওয়াব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!