ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যার ভয় দেখিয়ে চার বছরের শিশুকে বলাৎকার 

জয়পুরহাট প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১৯, ১০ ডিসেম্বর ২০২০
হত্যার ভয় দেখিয়ে চার বছরের শিশুকে বলাৎকার 
শিশুকে হত্যার ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগে বিকাশ চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালের সাড়ে চার বছরের এক শিশুকে হত্যার ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগে বিকাশ চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বিকাশ ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের বুটুল কুমারের ছেলে।

শিশুর মা জানান, বুধবার বাড়ি থেকে বের হয়ে দুপুরের পরও শিশুটি ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করে। বিকেলের দিকে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে তার মাকে জানায় বিকাশ চন্দ্র ফুসলিয়ে পুকুর পাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করে। বিষয়টি জানাজানি করলে হত্যা করারও ভয় দেখানো হয় শিশুটিকে।

Advertisement

পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানির পর সন্ধ্যায় গ্রামবাসী বিকাশ চন্দ্রকে আটক করে পুলিশে দেয়।

জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোয়েব আরেফিন বলেন, হাসপাতালের চার নম্বর শিশু ওয়ার্ডের এক্সট্রা ১২ নম্বর বেডে শিশুটিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বিকাশ চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে আদালতে হাজির করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!