ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৮ ডিসেম্বর ২০২০
পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ
নিহত আরাফাত

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশু আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মদনপুর লাওসার এলাকা থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়। নিহত আরাফাত স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মনার ছেলে।

রফিকুল ইসলাম জানান, ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি আরাফাত। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল। শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে।

Advertisement

বন্দর থানার ধামগড় ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান জানান, শিশুটির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে মামলা করা হবে।

তিনি আরো জানান, হত্যার পর লাশ পানিতে ফেলে দেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের সন্দেহে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!