ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে সড়কে ঝরল দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ১৪ জানুয়ারি ২০২১
রূপগঞ্জে সড়কে ঝরল দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রাণ
মোবারক হোসেন-ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানের চাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোবারক হোসেন ও সহসভাপতি করিম হোসেন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে ভুলতা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নরসিংদীগামী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

এতে ঘটনাস্থলেই ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও স্থানীয় মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুর রহমান মাতব্বরের ছেলে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি করিম হোসেন মারা যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ আটক করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!