ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩ 

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ২১ জানুয়ারি ২০২১
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩ 
খাদে পড়া পিকআপ

বান্দরবানের থানচি উপজেলার থানচি-লিক্রি সড়কের ৩ কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে তিনজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায়  আহত  হয়েছেন আরো পাঁচজন শ্রমিক।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে থানচি বাজার হতে মালামাল বোঝাই করে লিক্রি সড়কের ৩কিলোমিটার স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হলেও তিনজন ঘটনাস্থলে নিহত হয়। 

থানচি থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজন ও আহত পাঁচজনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিসা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!