ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২৪ জানুয়ারি ২০২১
ঝিনাইদহে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন (ফাইল ছবি)

ঝিনাইদহে কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। কুয়াশার কারণে অল্প দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এদিকে, শীত আর হিমেল হাওয়ায় নাকাল হচ্ছে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো। শীতের তীব্রতা বেশি থাকায় কষ্ট পাচ্ছে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ।

শীত উপেক্ষা করে সকালেই কাজের সন্ধানে ছুটছে তারা। গত কয়েকদিনের শীতের তীব্রতার কারণে ছন্দপতন ঘটেছে জীবনযাত্রায়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!