[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় লাশ খেকো ভেবে বিলুপ্তপ্রায় প্রাণীকে বর্বরভাবে হত্যা
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশ খেকো ভেবে বিপন্নপ্রায় একটি গন্ধগোকুলকে বর্ববরভাবে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রোববার উপজেলার গুনিয়াউক ইউপির চিতনা গ্রামে এ ঘটনা ঘটে।
চিতনা গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের কবরস্থানে একটি গন্ধগোকুলকে মাটি খুঁড়তে দেখা যায়। এ সময় গন্ধগোকুলকে লাশ খেকো ভেবে জড়ো হন এলাকাবাসী। পরে দলবেঁধে গন্ধগোকুলটিকে পিটিয়ে হত্যা শেষে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, গন্ধগোকুল প্রাণিটি এখন বিলুপ্তির পথে। সাধারণ এ ধরনের প্রাণী পাঁচ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়।
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, বিলুপ্ত প্রাণীকে সংরক্ষণ করা দরকার। খবরটি আগে জানলে আমরা প্রাণীটিকে জীবিত উদ্ধার করতাম।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!