ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ৭ জলদস্যু আটক 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২১
হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ৭ জলদস্যু আটক 
হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ দিদার বাহিনীর ৭ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ দিদার বাহিনীর ৭ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জাগলার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার দিদার বাহিনীর সদস্য হরী কমল, মো. মইন উদ্দিন, বাবু, মো. সাদ্দাম হোসেন, মাসুদ হোসেন, দিদার, আকবর।

কোস্টগার্ড জানায়, গত মধ্যরাতে দিদার বাহিনীর কয়েকজন সদস্য হাতিয়ার বাংলা বাজার এলাকায় দুই জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। পরে অভিযোগ পেয়ে শনিবার বিকেলে উপজেলার জাগলারচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জলদস্যুকে আটক করা হয়। 

Advertisement

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ৪টি দেশীয় রামদা উদ্ধার করে কোস্টগার্ড এবং দিদার বাহিনী থেকে মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে জেলেদের কাছে হস্তান্তর করা হয়। 

হাতিয়া কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর জাগলার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের হাতিয়া থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!