মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেন। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
এদিকে, মঙ্গলবার পুলিশ নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মুঠোফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত মুঠোফোন ও ভিডিও ক্যামেরাতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
.png)
এর আগে সোমবার পুলিশ ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে ওইদিনের ঘটনার সময় কারা গোলাগুলি করেছে। কাদের গুলিতে সাংবাদিক মুজাক্কির নিহতের ঘটনা ঘটেছে তা শনাক্ত করার জন্য বাজারের সিসিটিভি ফুটেজ ও সকল যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে।