পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নামজুল হুদা সারোয়ার ওই ১০০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে শিক্ষা উপকরণ হিসাবে খাতা ও কলম তুলে দেন।
এসময় পথ পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক শান্ত তালুকদার, পলাশ সাহা, রিকশাচালক তারা মিয়াসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
.png)
মাদরাসা শিক্ষার্থী মুহাম্মদ মাসুদ আলম বলেন, বিনামূল্যে আমাদেরকে খাতা ও কলম উপহার দিয়েছে পথ পাঠাগার। খাতা-কলম পেয়ে আমরা সবাই খুব খুশি হয়েছি।
মাদরাসাটির মুহতামিম মুহাম্মদ আতাহার আলী জানান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা অবশ্যই একটি ভালো কাজ। এমন ভালো কাজে সমাজের প্রত্যেককেই এগিয়ে আসা উচিত। তাঁর প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে খাতা-কলম উপহার দেয়ার জন্য তিনি পথ পাঠাগার কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে পাঠাগারের সভাপতি কবি নাজমূল হুদা সারোয়ার বলেন, পথ পাঠাগারের মাধ্যমে আমরা এলাকায় বিভিন্ন জাতীয় দিবস পালন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন, কুইজ প্রতিযোগিতার আয়োজনসহ এলাকার নানা রকম উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, মূলত সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পাঠের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই ২০০০ সালে পথ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে পথ পাঠাগারের ১৪টি শাখা স্থাপন করা হয়েছে।