রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ বাবু ও সাবিনা ইয়াসমিন শিলা জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকার মো. শামসুল হকের সন্তান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে টিভি দেখার সময় ভাবি আনোয়ারা বেগম শিখার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দেবর শাকিল ও ননদ সাবিনা। এতে তার শরীরের পেছনদিক ও দুই পায়ের হাটু পর্যন্ত দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন তিনি রাজধানীর অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন।
.png)
ঐ ঘটনায় মামলা করেন আনোয়ারা বেগম শিখার বাবা আলাল উদ্দিন। সেই মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি শাকিল ও সাবিনাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।