ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 স্টুডিতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী শ্রমিক

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২
 স্টুডিতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী শ্রমিক
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত যুবক

ঢাকার সাভারের আশুলিয়ায় স্টুডিতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বাক প্রতিবন্ধী এক নারী শ্রমিক। এ ঘটনায় ধর্ষণকারী স্টুডির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুই দিন আগে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি স্টুডিতে ছবি তুলতে যান এক বাক প্রতিবন্ধী নারী শ্রমিক। এ সময় হত্যার হুমকি দিয়ে তাকে স্টুডির ভেতরে ধর্ষণ করেন স্টুডির মালিক শরিফুল ইসলাম।

এ ঘটনায় ধর্ষণের বিষয়টি ঐ বাক প্রতিবন্ধী শ্রমিক তার বাড়িওয়ালা ও স্থানীয় কিছু লোকজনকে জানালে তারা দুইপক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাতে ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিকের পরিবার আশুলিয়া থানায় উপস্থিত হয়ে স্টুডির মালিক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পুলিশ রাতেই জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তিকে গ্রেফতার করে।

Advertisement

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল বলেন, ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে ও আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!