ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম বন্দরে চুরি করা ১১ হাজার লিটার ভোজ্যতেলসহ আটক ১২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রাম বন্দরে চুরি করা ১১ হাজার লিটার ভোজ্যতেলসহ আটক ১২
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকার থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে খালাসের সময় লাইটারেজের পাঁচ শ্রমিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় লাইটারেজ থেকে তেল খালাসের সময় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ-পুলিশ। এ সময় একটি লাইটারেজ জাহাজ ও দুটি তেলের ভাউজার জব্দ করা হয় । এছাড়া প্রায় ১১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে চুরি করে ঘাটে নিয়েছিল আটকরা। 

Advertisement

চোরচক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে অয়েল ট্যাংকার থেকে তেল চুরি করে লাইটারেজ জাহাজে পাচার করেছে। তারপর সেগুলো ঘাটে এনে ভাউজারে খালাস করে। খালাসের সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাত জন শ্রমিক ও পাঁচ জন জাহাজের কর্মী। 

তেলগুলো টিকে গ্রুপের বলে জানা গেছে। যে লাইটারেজ জাহাজে চুরি করা তেলগুলো নেয়া হয়েছিল তা তানিশা এন্টারপ্রাইজের। তেল খালাসের সময় সংশ্লিষ্টরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!