ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে না পেয়ে ২২ মাসের সন্তানকে কুপিয়ে প্রতিশোধ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বাবাকে না পেয়ে ২২ মাসের সন্তানকে কুপিয়ে প্রতিশোধ
ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে শত্রুতার জেরে বাবাকে না পেয়ে ২২ মাসের শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটলেও শুক্রবার গুরুতর আহত ওই শিশুর কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

আহত শিশুর নাম আব্দুর রহমান। সে গাজীপুর গ্রামের সৌদি প্রবাসী শাহীন আলমের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

আহত শিশুর বাবা শাহিন আলম বলেন, ২১ ফেব্রুয়ারি সকালে মাদক ব্যবসায়ী আল ইসলাম, নজরুল ইসলাম, শুভ ও সুমনসহ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমি প্রাণ ভয়ে ভবনের ভেতর লুকিয়ে দরজা বন্ধ করে রাখি। সন্ত্রাসীরা আমাকে না পেয়ে গেটের সামনে থাকা আমার ২২ মাসের দুধের শিশু আব্দুর রহমানকে কুপিয়ে জখম করে চলে যায়।

Advertisement

তিনি বলেন, আল ইসলাম ও নজরুল বাহিনীর কাছ থেকে আমি আগেও হামলার শিকার হয়েছি। ১১ মাস আগে তারা আমাকে মারার জন্য হামলা করেন। নিশানা ঠিক রাখেতে পারেনি বলে আমি বেঁচে যাই। ওই ব্যাপারেও থানায় অভিযোগ রয়েছে। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। এখন আবার আমাকে মারার জন্য ঘরে এসে আক্রমণ করে। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার নিষ্পাপ দুধের শিশুটিকে কুপিয়ে মাথা ও চোখের ওপরে হাড় বের করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে আটক করে সুষ্ঠু বিচারের দাবি করি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!