রোববার বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার উখাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উখাড়ী গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার স্ত্রী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর বিষয়টি নিশ্চিত করেছে জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। ঘাতক চালক পালিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
.png)
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে একটি মাটি বহনকারী ট্রাক্টর বেপোরোয়া গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঐ নারীকে চাপা দেয়। এতে ট্রাক্টরটি সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।