ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ জন নিহত
দুর্ঘটনা কবলিত ট্রাকের ওপর অটোরিকশা -ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুঁতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের ছাফর আলীর ছেলে ৬০ বছর বয়সী মো. জুলহাস মিয়া, একই এলাকার আবুল হাসেমের ছেলে ৩৫ বছরের জহিরুল ইসলাম, কংশনগর গ্রামের দৌলত খানের ছেলে ৪০ বছরের মো. জালাল, দেবীদ্বার উপজেলার ছগুরা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে ৩৩ বছরের মো. সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

Advertisement

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ভোর সোয়া ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তুঁতবাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় একটি ডাম্পট্রাক। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরো দুজন। খবর পেয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পাঁচটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!