রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সকালে ব্রিজের নিচে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৫ বছর। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
.png)
রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঐ যুবককে হত্যা করে মরিচ্যা বিজিবি চেকপোস্টের হাজির বাড়ি এলাকার ব্রিজের নিচে লাশ ফেলে গেছে বলে ধারণা ওসি আনোয়ারুল ইসলামের।