ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২
দিনাজপুরে মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড উদ্ধার
উদ্ধারকৃত গ্রেনেড। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের চিরিরবন্দরে পুরোনো পুকুর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেটির বিস্ফোরণ ঘটিয়েছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তবে বিস্ফোরণে কারো ক্ষতি হয়নি।

শনিবার বেলা ১১টার দিকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। বিকেলের দিকে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে সেটির বিস্ফোরণ ঘটায়।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো। পুকুরটি নতুন করে খনন করার সময় কাঁদার ভেতর থেকে গ্রেনেডটি পাওয়া যায়। প্রথমদিকে এটি গ্রেনেড বোমা তা কেউ বুঝতে পারেনি। পরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ গিয়ে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ঐ এলাকায় আমাদের অস্থায়ী ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি তখনকার বলে মনে হচ্ছে।

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বলেন, গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। এতে মরিচা ধরে গেছে। প্রাথমিকভাবে এটিকে সক্রিয় বিবেচনায় নিয়ে রংপুরে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে র‍্যাবের টিম এসে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দ আশপাশের ৩০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!