এতে গ্যারেজে থাকা অটোরিকশা ও চার্জার রিকশা পুড়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মা আমেনা অটোসেন্টার নামে একটি অটোগ্যারেজে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০টি চার্জার রিকশা ও ৭টি অটোরিকশা পুড়ে গেছে। দুর্ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌছায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে।
.png)
অটোগ্যারেজের মালিক নাদিম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।