ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে আগুন, পুড়ল ৩ দোকান

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১ মার্চ ২০২২
মীরসরাইয়ে আগুন, পুড়ল ৩ দোকান
ক্ষতিগ্রস্ত দোকান: ছবি ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার সকালে উপজেলার আবুরহাট বাজারে এ আগুন লাগে। তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে নিজাম উদ্দিনের তুলার দোকান, আজিজুল হকের ওয়ার্কশপ এবং শেখ ফরিদের সাইকেলের দোকান পুড়ে গেছে।

ওয়ার্কশপ দোকানের মালিক আজিজুল হক জানান, আগুনে তিনটি দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গণি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলা প্রস্তুতের মেশিন থেকে আগুনের সূত্রপাত। আগুনে তিনটি দোকানের প্রায় দেড়লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!