ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২
মীরসরাইয়ে লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর লেগুনা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

নিহতরা হলেন মীরসরাই উপজেলার ১৪ নং ওয়াহেদপুর ইউপির ইছামতি গ্রামের মৃত নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান এবং একই ইউপির গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহেদপুর ইউপির আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউপির পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।

Advertisement

স্থানীয় ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান জানান, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২০০ মিটার দক্ষিণে চট্টগ্রামুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহজাহান মারা যান। আহত চারজন চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনরা আহতদের হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় দিদার ও শাহজহান নামে দুজন চমেক হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!