[ দেশজুড়ে ]
রূপসা বাজারে আগুন, পুড়ল ২৬ ঘর
আগুনে ২৬টি ঘর পুড়ে যায়
খুলনার রূপসা পাইকারি মাছ বাজার এলাকায় আগুনে ২৬টি ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনে কর্মরত শামসুর রহমান।
রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, সকাল পৌনে ১০টার দিকে মাছ বাজারের ককশিটের দোকান থেকে আগুন লাগে। মূহূর্তেই আগুন পাশের ফলপট্টিতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ২১টি ঘর ও পার্শ্ববর্তী সুলতান শিকদারের বাড়ির পাঁচটি ঘর পুড়ে যায়।
.png)
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনে কর্মরত শামসুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়ার তিনটি ও বয়রার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!