ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ইউপি মেম্বার হত্যায় দুইজ‌নের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় ইউপি মেম্বার হত্যায় দুইজ‌নের যাবজ্জীবন
মহানগর দায়রা জজ আদালত, খুলনা

খুলনার ফুলতলা উপজেলায় ইউ‌পি মেম্বার মন‌জেল শিকদার হত্যা মামলায় দুইজন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একই স‌ঙ্গে তা‌দের ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরো এক বছ‌রের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

সাজাপ্রাপ্তরা হলেন- ঐ উপজেলার খানজাহান আলী থানার গিলাতলা ইউনিয়নের ফকিরপাড়ার হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম তালুক ও মান্নান মোল্লার ছেলে সাব্বির আল খালিদ মিলু।

মঙ্গলবার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় অ‌ভি‌যোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি সাত আসা‌মিকে খালাস দেওয়া হ‌য়ে‌ছে।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বীরেন্দ্র নাথ সাহা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ মে বিকেলে ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নের মেম্বার মন‌জেল বিকেল ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে বাড়ির পাশের শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ১৫-২০ গজ দূরে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা। তদন্ত শেষে সিআইডির পরিদর্শক ২০১৪ সালের ১৭ নভেম্বর ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে পুলিশ ক‌য়েকজনকে গ্রেফতার ক‌রে। তাদের ম‌ধ্যে শ‌হিদুল ইসলাম তালুক ও সা‌ব্বির আল খা‌লিদ মিলু নি‌জে‌দের সম্পৃক্ততা স্বীকার ক‌রে আদাল‌তে জবানবন্দি দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!