রোববার দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোণায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে ছিল। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে গেছে।
.png)
আরো পড়ুন: ‘সংসারটা শিলার বাবা-মা নষ্ট করে দিল, কলিজার টুকরাকেও কেড়ে নিল ওরা’
নিহতের বাবা ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ইট দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।