হাত-পা বিচ্ছিন্ন করে শিশুকে হত্যা, ঢাকায় মামা গ্রেফতার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হাত-পা বিচ্ছিন্ন করে শিশু হত্যা মামলায় ওই শিশুর মামাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. হাবিবুল্লাহ জসিম ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির।
মামলা সূত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার লাভলু হাওলাদারের মেয়ে ও কালাইয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মৃধার মেয়ের নাতনি মাদরাসাছাত্রী লাবনী আক্তারকে নিখোঁজের ৫ দিন পর গত ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ির বাগান থেকে উদ্ধার করা হয়। এ সময় ওই শিশুর হাতের কবজি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছিল। নিহত লাবনী কালাইয়া গ্রামে তার নানার বাড়ি থেকে পড়ালেখা করত। ওই শিশুর মা-বাবার ডিভোর্স হয়ে গেছে। লাবনী ঘটনার দিন পার্শ্ববর্তী চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারের বাড়িতে খেলতে গেলে সেখান থেকে নিখোঁজ হয়।
.png)
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হত্যা মামলার আসামি মো. হবিবুল্লাহ জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার আলামত উদ্ধার করা হয়েছে।