[ দেশজুড়ে ]
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ ফতুল্লার মুসলিমনগর নয়া বাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত সাতটার দিকে ফতুল্লা থানার মুসলিম নগর নয়াবাজারস্থ ওয়ালাটন শো রুমের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন মুন্না, মো. শাওন, অনিক ও বিল্লাল। নিহত রবিন ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজারস্থ ঈমান হোসেনের ছেলে।
.png)
এলাকাবাসী জানায়, নিহত রবিনসহ বেশ কয়েকজন নয়াবাজার ওয়ালটন শোরুমের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় ১৭-১৮ বছর বয়সীদের একটি দল চায়ের দোকান থেকে রবিনকে রাস্তায় এনে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে রবিনকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!