ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
অভিযুক্ত নারীসহ দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের থেকে ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: পেট্রলে ঝলসে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সাথী

Advertisement

এর আগে বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম জেলার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মদের ছেলে, ছোহরা খাতুন, কক্সবাজার জেলার কুতুপালং এলাকার মৃত গোলওজানের স্ত্রী।

স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম জানান, কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গত বুধবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় মাদক বিক্রি করতে আসার সময় ২১ হাজার ৩শ’ ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সোনারাগাঁ থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!