ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাস্টম হাউসের কাগজের স্তূপে মিলল ইয়াবা-ফেনসিডিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২২
কাস্টম হাউসের কাগজের স্তূপে মিলল ইয়াবা-ফেনসিডিল
চট্টগ্রাম কাস্টম হাউস ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টম হাউসের পরিত্যক্ত কাগজের স্তূপ থেকে ১৫৮টি ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি জাহিদুল কবীর বলেন, কাস্টম হাউসের দ্বিতীয় তলার পরিত্যক্ত কাগজের স্তূপ থেকে ১৫৮টি ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।  

এদিকে, চট্টগ্রাম বন্দরে আলোচিত কোকেন জব্দের মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ আদেশ দেন।

Advertisement

মামলায় অভিযুক্তরা হলেন- চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তার ভাই মোস্তাক আহম্মদ, খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেল, মোস্তফা কামাল, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম, আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) একেএম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়া এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ২৭ জুন চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটির নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় (৯৬ ও ৫৯ নম্বর) কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২৭ জুন নগরীর বন্দর থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!