বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, শনিবার দুপুরে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।
.png)
আলোচিত এ মামলার রায় হয় ৩১ জানুয়ারি। রায়ে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলা থেকে খালাস পান সাতজন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নন্দদুলাল রক্ষিত, নুরুল আমিন, নিজাম উদ্দিন, আইয়াছ উদ্দিন, রুবেল শর্মা ও সাগর দেব। খালাস পেয়েছেন- শাহজাহান আলী, রাজীব হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, লিটন মিয়া, সাফানুর করিম, কামাল হোসেন আজাদ ও আব্দুল্লাহ আল মামুন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পাঁচদিন পর ৫ আগস্ট ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যা ব।
চার মাস পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।