[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সন্ত্রাসী আস্তানায় র্যাবের অভিযান
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব।
শনিবার রাত ৯টার দিকে এ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।
তিনি বলেন, রাত ৯টার দিকে অভিযান শুরু হয়। তবে এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!