ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইয়াবা ব্যবসার প্রধান ডিলার আটক

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২২
ইয়াবা ব্যবসার প্রধান ডিলার আটক
ফাইল ফটো

প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

জানা গেছে, আটক ঐ ব্যক্তি টেকনাফ কেন্দ্রীক ইয়াবা ব্যবসার অন্যতম হোতা ও ঢাকা এলাকার প্রধান ডিলার।

বুধবার (রাতে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আটক ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!