আটককৃত ব্যবসায়ীরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কচুবনিয়া এলাকার সেহের আলীর ছেলে আব্দুর রশিদ, কক্সবাজার সদরের ঝিলংজার খরুলিয়ার মুন্সী বিল এলাকার জালাল আহমেদের ছেলে আল মাহমুদ ওবায়েদ, খরুলিয়ার ঝিলংজার ঘাটপাড়া এলাকার সুলতান আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ এবং ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ২নং এইচ ব্লকের মকবুল আহমদের ছেলে জামাল হোসেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
.png)
পরবর্তীতে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।