ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে ইউপি সদস্যসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ১৫ ডিসেম্বর ২০১৯
নবীনগরে ইউপি সদস্যসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক
আটক কবির হোসেন ও রুহুল আমিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ওই উপজেলার বড়াইল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন, সিরাজ ডাকাতের ছেলে রুহুল আমিন, গোসাইপুরের মদন মিয়ার ছেলে জালাল মিয়া, বিদ্যাকুট ইউপির ভৈরবনগরের মোকাদ্দুস মিয়া।

শনিবার সন্ধ্যায় ওই ইউপির বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

জানা গেছে, চর গোসাইপুরের ব্যাপারী পাড়ায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবা বেচাকেনা করছিলেন। শনিবার রাতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নবীনগর থানার পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ চারজনকে আটক করে।

বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে আমি ছিলাম, আছি এবং আমৃত্যু থাকবো।

তিনি আরো বলেন, আমার ইউপির একজন সদস্য ইয়াবাসহ আটক হওয়ার পরও আমি কোনো তদবির করিনি। জনপ্রতিনিধিদের বিষয়ে কাল্পনিক মন্তব্য না করে খোঁজ নিয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করুন।

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!