পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় এএসআই আহসানুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এসময় পটিচরা ইউপির মোবারকপুর থেকে পৌর এলাকার চাঁনপুরের আব্দুল মণ্ডলের ছেলে তরিকুল ইসলামের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও নজিপুর সরদার পাড়ার বাসিন্দা ফারুক মণ্ডলের মেয়ে ফারজানা আক্তারের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটকদের নামে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার বিকেলে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
.png)