বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক যুবক সেলিম টেকনাফ সদরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
আরো পড়ুন: অনৈতিক কাজের জন্য পরপর ৪ বিয়ে, অবশেষে পুলিশের খাঁচায় পরান
.png)
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বুধবার ভোরে মাদক মজুতের খবর পেয়ে সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সেলিমের বাড়ির স্টিলের আলমারিতে মজুত রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ টাকা জব্দ করে। এ সময় সেলিমকেও আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।