নিহত আমানের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি ফতুল্লায় মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ও একই এলাকায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তাকে একটি ফার্মেসিতে নেন তারা। অবস্থার অবনতি হওয়ায় আমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর আমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই আমান মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।