ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ২ হরিণের পা-মাথা ও চামড়া-মাংস উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় ২ হরিণের পা-মাথা ও চামড়া-মাংস উদ্ধার
উদ্ধারকৃত হরিণের মাথা-পা, চামড়া ও মাংস

খুলনার কয়রা এলাকায় দুটি হরিণের পা-মাথা, ভূড়ি-চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের দুটি মাথা, দুটি চামড়া, দুটি ভূড়ি, আটটি পা ও দুই কেজি মাংস উদ্ধার করে মোংলা পশ্চিম জোনের কোস্ট গার্ড। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হরিণের মাথা, ভূড়ি, পা, চামড়া ও মাংস বনবিভাগের আন্ধারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাথা, ভূড়ি, পা ও চামড়াসহ মাংস উদ্ধার করা হয়েছে। চোরা হরিণ শিকারিদের ধরতে অভিযান চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!