[ দেশজুড়ে ]
খুলনায় মাটি খুঁড়তেই মিলল সহস্রাধিক রাইফেলের গুলি
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় সহস্রাধিক থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর টিবি বাউন্ডারি রোডের একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এসব গুলি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
আরো পড়ুন: আড়াইহাজারে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
.png)
স্থানীয়রা জানান, নগরীর টিবি বাউন্ডারি রোডে ইফতেখার আহমেদের ভবনের পেছনে বিলকিস বেগমের পরিত্যক্ত জায়গায় ভবন নির্মাণের জন্য মঙ্গলবার মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। কাজের সময় সেখানে তারা পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে ভবনের প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি মাটিতে পুঁতে রাখা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, পরিত্যক্ত অবস্থায় প্রায় এগারোশ’ গুলি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!