ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩২, ৩০ নভেম্বর ২০২০
বান্দরবানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে দশটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে উপজেলার গ্যালেঙ্গা ইউপির দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন খবর পেয়ে গ্যালেঙ্গা বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়।

Advertisement

তিনি জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশিয় তৈরি অস্ত্র, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, এএলপির ব্যবহৃত দুটি সেট ইউনিফর্ম, এসএমজির একটি ম্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!