বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাশ নামক স্থানে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।