ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার: রিমান্ড শেষে রবিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪৫, ২২ এপ্রিল ২০২১
আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার: রিমান্ড শেষে রবিন কারাগারে
গ্রেফতার রবিন- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার মো. রবিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুজ্জামান শরিফের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আসামি রবিনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এর আগে মঙ্গলবার আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেড়িবাঁধ এলাকায় এক অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল সোমবার দুপুরে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার প্রত্যাশা ট্রেডার্স নামে একটি দোকানের সামনে অভিযান চালিয়ে মো. রবিনকে গ্রেফতার করে। +

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রবিন মোহাম্মদপুর এলাকার ‘গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড’ লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর। রবিন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

মামলার সূত্রে আরো জানা যায়, রবিন ও তার সহযোগীরা দিনে ভূমি দখলের ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো এবং সন্ধ্যার পর থেকে তারা মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। এর আগে রবিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় বিভিন্ন ধারায় ছয়টি মামলা রয়েছে।  গ্রেফতারের সময় রবিনের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!