মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ (২৬) ও আনোয়ার হোসেন (৪৮)।
.png)
এর আগে, গত শনিবার বন্দরনগরী চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় তাদের হেফাজত হতে ৯টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক ও নগদ ২ লাখ ১ হাজার ১৮৫ টাকা উদ্ধার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ মে শের-ই-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা তদন্ত শুরু করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। উক্ত মামলার ঘটনায় জড়িত আব্দুল্লাহ ও আনোয়ারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন আইটি এক্সপার্ট। সে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে আনসার আল ইসলাম সংগঠনের হয়ে কাজ করতো। কারাগারে আটক সদস্যদের জামিন, অর্থ সংগ্রহ, সংগঠনের প্রচার ও নতুন সদস্য সংগ্রহের জন্য কাজ করতো। গ্রেফতারকৃত আব্দুল্লাহর কাছ থেকে উদ্ধারকৃত হার্ডডিস্কে উগ্রবাদী বার্তা সম্বলিত অডিও, ভিডিও, পিডিএফ বই এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সহিত গোপন যোগাযোগের তথ্য রয়েছে। উক্ত মামলার এজাহারভুক্ত অভিযুক্ত হারুন ইজাহারের নির্দেশে তারা কার্যক্রম পরিচালনা করতো।