ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৪৭, ১৬ মার্চ ২০২১
কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
উদ্ধারকৃত অস্ত্র-গুলি

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে পরিচিত মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমাবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে এবং কাদের মির্জার অনুসারী।  

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তবে অভিযানে কাঞ্চনকে পাওয়া যায়নি।

Advertisement

ওসি আরো জানান, কসাই কাঞ্চন এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!