ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ৫ মার্চ ২০২২
রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (৫ মার্চ) রাত ৯টায় উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, সিকদার অ্যাপারেলস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

এদিকে, আগুন লাগার ঘটনায় শ্রমিকরা জানান, খাতুন এলাকার সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। 

তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!