[ দেশজুড়ে ]
সাভারে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ফটো
ঢাকার সাভারে একটি নির্মাধানীন গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার রাতে উপজেলার হেমায়েতপুরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নির্মাধানীন গার্মেন্টসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
.png)
তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর।
ডেইলি-বাংলাদেশ/AS/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!