ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
৫০০ লিটার তেলসহ গোডাউন সিলগালা
৫০০ লিটার তেলসহ গোডাউন সিলগালা-জরিমানা ছবি: সংগৃহীত
কুমিল্লায় ৫০০ লিটার তেলসহ একটি গোডাউন সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তিন দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সয়াবিন তেল মজুত রেখেও বেশি দামে বিক্রির অপরাধে পুলিশ লাইন্স এলাকায় মেসার্স আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫০০ লিটার তেলসহ প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়।
অন্যদিকে বেশি দামে তেল বিক্রি করায় রূপচাঁদার কুমিল্লার ডিলার মেসার্স শংকর সাহাকে ৫০ হাজার টাকা এবং স্টেশন রোডের মেসার্স হুমায়ুন ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!