নিহত বাবর উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মো. দেলোওয়ার হোসেনের ছেলে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশার জেমআই ফার্মাসিটিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেলে করে তারা দুইজন চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনীমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে চালকসহ মোটরসাইকেলের আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই মো. জহির উদ্দিন বাবর মারা যান। গুরুতর আহত রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ বাসচালক ও বাসটি আটক করতে পারেনি।